নকলে বাধা দেয়ায় খুলনা পলিটেকনিক কলেজ শিক্ষককে কুপিয়েছে দুর্বৃত্তরা : নিন্দা
খুলনা পলিটেকনিক কলেজ-এর মেকানিকাল ইন্সট্রাকটর অমল কৃষ্ণ রায় (৩৮) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার কলেজ শেষ করে বাড়ি ফেরার সময় কলেজ গেটেই তার উপর এ হামলা চালানো হয়। একদিন আগে পরীক্ষার হলে নকলে বাধা দিয়ে দু’ছাত্রকে বহিষ্কারের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি অনুমান করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এর কলেজের আইপিসিটি বিভাগের ৬ষ্ঠ পর্বের ছাত্র আাজিজুর রহমানকে পরীক্ষায় নকল করায় বহিষ্কার করেন শিক্ষক অমল কৃষ্ণ। ২৭ মে কলেজে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলছিল। ওই দিন ওই ছেলেসহ আইপিসিটি বিভাগের ৮ম পর্বের আরও এক মুস্তাফিজুর রহমান নামের ছাত্রকে বহিষ্কার করা হয়। পরে ওই ছাত্ররা কলেজ ত্যাগ করার আগে অনেক হুমকি প্রদান করে। বিষয়টি প্রিন্সিপাল নুরুজ্জামান প্রামানিককে লিখিতভাবে অবহিত করেন তিনি। ওই দিন রাতে শিক্ষক অমল কৃষ্ণ রায়ের বাড়িতে গিয়ে বহিষ্কারটি প্রত্যাহার করার জন্য হুমকি প্রদান করে ২০ থেকে ২৫ জনের একটি দল। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার কলেজ শেষে শিক্ষক অমল কৃষ্ণ রায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে কলেজ গেটে ৫-৮ জন মুখোশ পড়া যুবক তার ওপর ধারালো চাইনিজ কুড়াল, রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তার মাথায় কোপ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান।
এ ব্যাপারে কলেজের প্রিন্সিপাল নুরুজ্জামান প্রামানিক বলেন, ওই দিন যে ছেলেটিকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছিল সে ছেলেটি ওই শিক্ষককে হুমিক দিয়েছিলো। এরপর বাসায় তাকে হুমকি ধামকি দেয়, বিষয়টি শিক্ষক অমল কৃষ্ণ রায় আমাকে অবহিত করলে আমি তাকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছি। হামলায় ঘটনার বিষয়টি, খালিশপুর থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার ও ডিসিকে স্যারকেসহ উর্ধ্বতন কর্তৃকপক্ষকে মৌখিক ও লিখিতভাবে অবহিত করা হয়েছে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ মোশারফ হোসেন সময়ের খবরকে বলেন, আমি শুনেছি। পলিটেকনিক কলেজ-এর একজন শিক্ষককে মেরে আহত করা হয়েছে। তবে কেউ এখনও লিখিতভাবে কোন অভিযোগ করেনি। তবে ফোর্স পাঠিয়েছিলাম। দোষীদের গ্রেফতারে চেষ্টা চলছে। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে শিশুস্বর্গ খেলাঘর। বিবৃতি প্রদান করেছেন শিশুস্বর্গ খেলাঘর আসরের সভাপতি মাহফুজুর রহমান মুকুল, সহ-সভাপতি সরোজ দাশ পিন্টু, পার্থ প্রতীম সাহা, মোস্তাফিজুর রহমান রাসেল, মাজহারুল ইসলাম শান্ত, উৎসর্গ রায়, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সাকিব, সহ-সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সুজন আকাশসহ খেলাঘরের অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা হলেন জেলা সভাপতি উত্তম দাস, সাধারণ সম্পাদক রাহাত খান, সাংগঠনিক সম্পাদক সৌরভ সমাদ্দার, নগর সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক প্রীতম সরদার, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সৌরভ, বিএল কলেজ সভাপতি রকি বিশ্বাস, সাধারণ সম্পাদক শিমুল পালিত প্রমুখ

No comments