তাপদাহ থাকবে আরো ৩ দিন সাগরে নিম্নচাপ, ঝরাবে বৃষ্টি
জ্যৈষ্ঠের খরতাপে বিপর্যস্ত নগরজীবন। গত কয়েক দিন খুলনাতে তাপদাহের কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সরে গেলে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হবে। তবে এজন্য অপেক্ষা করতে হবে আরো দুই থেকে তিন দিন।
নিতান্তই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরতে চান না অনেকে। কিন্তু যখন ঘামের বিনিময়ে জীবিকার প্রশ্ন, তখন না বেরলেই নয়। জ্যৈষ্ঠের খরতাপে কিলোমিটারের দূরত্ব মাইলে গড়ায়। পথ ফুরাতে চায় না। শ্রান্ত পথিকও, তাই একটু বিশ্রাম চাই। কিন্তু এই শহরের গাছের অভাবে তীব্রতাও গরমেই বোঝা যায়।
একদিকে তীব্র তাপ, অন্যদিকে মেঘের দেখা নেই। এছাড়া বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রার সর্বোচ্চ ও সর্বনিম্ন পার্থক্যেও নেই উল্লেখযোগ্য হেরফের। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত কয়েকদিনের তাপমাত্রা স্বাভাবিকতা ছাড়িয়েছে। বর্তমানে সারাদেশে গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জানান, ‘হঠাৎ করে শুষ্ক হয়ে গেছে। এজন্য বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি। এজন্য মানুষের মধ্যে অস্বস্তিও বেড়ে গেছে। সমুদ্রে গতকাল একটা লঘুচাপ হয়েছিল। সেটাই আছে। কয়েক জায়গায় বৃষ্টি হবে। এতেই গরম কমতে থাকবে।’
এদিকে টানা তিন দিন ভ্যাপসা গরমের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে চট্টগ্রাম ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায়, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪%; বিকালে ছিল ৬৩%। ফলে রাজধানীসহ দেশের অনেক এলাকায় ভ্যাপসা গরম ছিল গত কয়েক দিনের মতই। তবে বৃষ্টি বাড়লে দুয়েক দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা সহনীয় হয়ে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস।
তিনি বলেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি মঙ্গলবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। যে গতিবেগে এটি রয়েছে, তাতে ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই।”
রুহুল কুদ্দুস বলেন, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় মঙ্গলবার রাতে বুষ্টি হতে পারে। বৃষ্টির দেখা মিলতে পারে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও। বৃষ্টিপাতের প্রবণতা ১ জুনের পর থেকে বাড়তে পারে। “শুক্রবারের দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে এবং দেশের দক্ষিণ- পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।”
বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

No comments