শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বুধবার) সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবনসহ ৯টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন।
রাজধানীর মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া এস্টাবলিষ্টমেন্ট অব ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার উদ্বোধনসহ আরও ৮টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবন পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও সচিব সিরাজুল হক খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
২৫০শয্যা বিশিষ্ট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এ ধরনের হাসপাতাল বাংলাদেশে এই প্রথম।

No comments

Powered by Blogger.