সাচিবুনিয়া মোড় যেন মরণ ফাঁদ!
প্রতিদিনের মতো বাসা থেকে বেরিয়ে দাকোপ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ (৪২)’র নিজ কর্মস্থলে যাওয়া হলো না। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লবণচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড চৌরাস্তা মোড়ে একটি বালুর ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। সাচিবুনিয়া বিশ্বরোড মোড়টিতে মানুষের মৃত্যুর মিছিল থামছে না। কিছুদিন পর পরই ট্রাক-বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হচ্ছে সাধারণ মানুষ।
চলতি বছরের গত ২৮ এপ্রিল রাত পৌনে ৯টায় সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে ফারুক সী ফুডের ব্যবস্থাপক ওহিদুজ্জামান (৪০) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। নিহত ওহিদুজ্জামান লবণচরা বান্দাবাজার এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। রূপসা ব্রিজের দিক থেকে আসা একটি ট্রাক জিরোপয়েন্টের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলসহ ওহিদুজ্জামানকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি। এর আগে গত ২৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ছাপাখানার ম্যানেজার মোঃ কামরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা পৌঁছালে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এছাড়াও ওই স্থানটিতে সড়ক দুর্ঘটনায় গত কয়েক বছরে কমপক্ষে ২০ জন মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ সহকর্মীরা জানান, তিনি গতকাল মঙ্গলবার সকালে তার মাকে গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার ভাদুখালীর বাসে তুলে দেন ওই মোড় থেকে। মাকে বিদায় জানিয়ে রাস্তা পার হয়ে দাকোপের অফিসের দিকে রওনা হন তিনি। কিন্তু ঘাতক ট্রাক তাকে রাস্তা পার হতে দেয়নি। দ্রুতগামী বালুর ড্রাম ট্রাক মুহূর্তেই জীবন ছিনিয়ে নেয় মাছুম বিল্লাহর। নিহত মাসুম বিল্লাহ’র স্ত্রী, দুই মেয়ে, একটি শিশু পুত্র রয়েছে। মেয়ে দু’টি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। শিশু পুত্রটির বয়স কয়েক মাস মাত্র। তার মৃত্যুতে পরিবারসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তার মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ আলী, দাকোপ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, বটিয়াঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা তাকে দেখতে যান। এ সময় তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চালককে গ্রেফতার ও ঘাতক ট্রাক জব্দের দাবি জানান।

No comments