এ বছর শীতে রেকর্ড পরিমাণ তাপ কমবে!

Image result for শীতে তাপ






তাপমাত্রা কমছে। দু-একদিনের মধ্যে জানা যাবে নভেম্বরের ঘূর্ণিঝড়ের উৎপত্তি, গতিবেগ ও সম্ভাব্য আঘাতস্থল। তবে এবার শীতে রেকর্ড পরিমাণ তাপমাত্রা কমবে এটা মোটামুটি নিশ্চিত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে এমনটিই বলছিলেন আবহাওয়াবিদ মোঃ আমিরুল আজাদ। গতকাল সোমবার খুলনার আকাশে সূর্য দেখা মিলেছে খুব কম সময়।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আমিরুল আজাদ জানান, আগামী দু-একদিনের মধ্যেই নভেম্বরের ঘূর্ণিঝড়ের উৎপত্তি, গতিবেগ ও সম্ভাব্য আঘাতস্থল সম্পর্কে জানা যেতে পারে। তবে এটা প্রায় নিশ্চিত এ বছর শীতে তাপমাত্রা সর্বনিম্নতে রেকর্ড করবে।
তিনি আরও জানান, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ল এলাকায় অবস্থান করছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী মাসের শুরুতেই স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এসময়ে এক-দু’টি নিম্নচাপের সৃষ্টি হবে। তাপমাত্রা কমছে ক্রমহ্রাসমান হারে। কিন্তু নিম্নচাপের দু’টির মধ্যে একটির ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের পুরো শীতকালে কয়েকটি শৈত্য প্রবাহের ধারণা পাওয়া যাচ্ছে। তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এখনি মাঝারি ধরনের কুয়াশা পড়ছে।

No comments

Powered by Blogger.