সোনাডাঙ্গায় পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

নগরীতে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলেন নগরীর সোনাডাঙ্গা হাফিজনগর ইউসেফ স্কুলের সামনে আবুল মিয়ার বস্তির ভাড়াটিয়া মজিবর শিকদারের ছেলে মোঃ জাকির শিকদার (৪৭)।  
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সোনাডাঙ্গা আল-ফারুক সোসাইটির সামনে অভিযান পরিচালনা করেন এস আই উত্তম কুমার মিত্র, এস আই ছানোয়ার হোসেন, এএসআই মোস্তফা কামাল ও এএসআই মোঃ হাফিজুর রহমান। এ সময় সোসাইটির গেটের সামনে থেকে ২০ গ্রাম গাঁজাসহ জাকির শিকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments

Powered by Blogger.