ডুমুরিয়ার চতুর্থ শ্রেণীর ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগ
ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এস এম নয়ন (৯) নামের এক ছাত্রকে প্রচন্ডভাবে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পড়া না পারায় ওই স্কুলের প্রধান শিক্ষক রাহিন ইমরোজী গতকাল সোমবার সকাল ১০টায় স্কুলের শ্রেণী কক্ষে এ ঘটনা ঘটায়। এ সময় তার বেদম প্রহরে ওই ছাত্র অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিক্ষার্থীর পিতা শেখ আমিনুর ইসলাম জানান, তার ছেলে এস এম নয়ন টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করে। গতকাল সকালে নয়ন স্কুলে গেলে সকাল সাড়ে ১০টায় প্রধান শিক্ষক রাহিন ইমরোজী চতুর্থ শ্রেণীর কক্ষে পাঠদানের জন্য যায়। পাঠদানের এক পর্যায়ে প্রধান শিক্ষক তার কাছে পড়া জিজ্ঞেস করে। কিন্তু নয়ন পড়া না পারায় ওই শিক্ষক রাহিন ইমরোজী লাঠি দিয়ে তার পিঠ, ঘাড়ের শিরা ও হাতসহ সারা শরীরে বেধড়ক মারপিট করে। তার মারপিটে নয়ন অজ্ঞান হয়ে পড়ে। সংবাদ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিকিৎসকের বরাত দিয়ে নয়নের অভিভাবক আরও জানান, লাঠির প্রচন্ড আঘাতে নয়ন ডান হাতে প্রচন্ড আঘাত পেয়েছে। আঘাতে সম্ভাবত তার হাতের হাড় ভেঙে যেতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষ করলে বিষয়টি পরিষ্কার হবে। তবে জ্বালা-যন্ত্রণা ও ব্যথায় নয়ন চিৎকার করছে।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, স্কুলের প্রধান শিক্ষক রাহিন ইমরোজী খুবই রাগী একজন মানুষ। স্কুলে প্রায় শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করে। তার ভয়ে শিক্ষার্থীরা স্কুলেই যেতে চায় না।
ঘটনার সত্যতা স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক রাহিন ইমরোজী বলেন, নয়নের হাত ভাঙ্গেনি। আঘাত পেয়েছে। তার পিতা শেখ আমিনুর ইসলাম-এর সাথে তার কথা হয়েছে। আর নয়নের চিকিৎসার খোজ-খবর নিয়েছেন তিনি।

No comments