নগরীতে কলেজ ছাত্র মেহেদী হত্যা মামলায় ফয়সাল গ্রেফতার
নগরীর সাত রাস্তার মোড়স্থ গরীব নেওয়াজ ক্লিনিকের পিছনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র মেহেদী হাসান হত্যা মামলায় মোঃ ফাহিম ফয়সাল (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা মোঃ বাবলুর রহমান খান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফয়সালকে হাজির করেন। আদালতের বিচারক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেছেন। ফয়সাল নগরীর ২০, বাগমারা ২য় লেনের মোঃ মনিরুজ্জামান মনিরের ছেলে।
উল্লেখ্য গত ১১ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর বাগমারা মেইন রোডস্থ ওহাবের বাড়ির ভাড়াটিয়া রাজমিস্ত্রি মামুন হাওলাদারের ছেলে ও সাজেস টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র মেহেদী হাসান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় নিহত মেহেদীর পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (নং-২২)।

No comments