শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না : মৎস্য মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষাই সবচেয়ে বেশি প্রয়োজন। শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। আমাদের শিক্ষার মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা।
তিনি মঙ্গলবার বিকেলে ডুমুরিয়ার জাবড়া পল্লী জগরণী মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাবড়া ওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ডুমুরিয়া উপজেলাতে প্রায় ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ চলছে।
মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বিপুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আজিজুল হক জোদ্দার, জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, শোভা রানী হালদার, উপজেলা আ’লীগ নেতা শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, প্রাথমিক কর্মকর্তা মোঃ আলমগীর, প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
অন্যদিকে গতকাল সন্ধ্যায় মন্ত্রী ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ আয়োজিত লোকজ ও সংস্কৃতিক মেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সকালে তিনি শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

No comments