বটিয়াঘাটার মাদক মামলায় এক আসামির জেল-জরিমানা
আদালতের স্টোনোগ্রাফার মোঃ আমিরুল ইসলাম নথীর বরাত দিয়ে জানান, ২০১২ সালের ২৯ আগস্ট দুপুর পৌনে ১২টার দিকে জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৬। এ সময় আবহাওয়া অফিসের সামনে থেকে মোটরসাইকেলে আসা অহিদুল ইসলামকে ৪৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় র্যাব-৬ এর ডিএডি এসআই মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অহিদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন (নং-১৭)। মামলার তদন্ত শেষে পরের বছরের ১৭ জানুয়ারি তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার এসআই মোঃ আব্দুল গফুর আদালতে অহিদুল ইসলামকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড. নব কুমার চক্রবর্তী।


No comments