খুবি’র এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ১৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক। বিশেষ অতিথির বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর  মোঃ শরীফ হাসান লিমন। এ সময় আরো বক্তৃতা করেন রাখেন প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এবং স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে ১৪ ব্যাচের শামছুল আলম, আকিব ইসলাম চৌধুরী, মোঃ বেল্লাল হোসাইন, ১৬ ব্যাচের সাদিয়া আলম, মিল্লাত জাহান লিনা, ১৭ ব্যাচের মেজবাউল ইসলাম, ১৮ ব্যাচের সরফুদ্দিন আহমেদ রাফি। মানপত্র পাঠ করেন ১৬ ব্যাচের সাদিয়া আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ১৬ ব্যাচের সরুজ্জামান ও সুম্মিতা দত্ত। 
এর আগে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল ও ক্রেস্ট বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.