খুবিতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের পরিচিতি সভা

খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি শ্রেণীতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সাথে পরিচিতি সভা সোমবার বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রচেষ্টার কারণে বিশ্ববিদ্যালয়সহ সকল ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ছে। বিশ্ববিদ্যালয়ে ইউজিসির মাধ্যমে সরকার কর্মচারীদের জন্য কয়েটি ক্যাটাগরিতে নতুন যে পদ অনুমোদন দেয় তার মাধ্যমে দীর্ঘদিন মাস্টাররোলে কর্মরতদের নিয়মিত করা এবং নতুন নিয়োগদান সম্ভব হওয়ায় ইউজিসি ও সরকারকে ধন্যবাদ জানান। 
তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বাধিক সংখ্যক মাস্টাররোল কর্মচারীকে এবার নিয়মিত করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে বেশির ভাগই দীর্ঘ ১০-২০ বছর ধরে মাস্টাররোল কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। 
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অতিরিক্ত রেজিস্ট্রার (কাউন্সিল) টিপু সুলতান, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপ-পরিচালক শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল এবং কর্মচারীদের মধ্যে মোঃ রফিকুল ইসলাম ও দ্বীন ইসলাম। এ সময় নিয়োগপ্রাপ্ত সকল কর্মচারী উপস্থিত ছিলেন। 

No comments

Powered by Blogger.