নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের পৃথক সমাবেশে বক্তারা বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং রাজনীতি থেকে ও আগামী নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা দেওয়া হয়েছে। এ মামলায় নেত্রী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা প্রদানের প্রতিবাদে নগরীতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, আ’লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা একদলীয় শাসন কায়েম করতে চায়। কিন্তু জনগণ তা মেনে নেবে না। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আ’লীগের নেতারা সারাদেশে ভোট চেয়ে বেড়াচ্ছেন, অন্যদিকে খালেদা জিয়াকে কারাগারে বন্দী রাখা হয়েছে। বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ অবস্থায় এই সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহার করে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেন।
নগর স্বেচ্ছাসেবক দল : রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের নগর ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাহীন। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, কে এম মাহবুবুল আলম, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, এড.ওমর ফারুক, খায়রুল বাশার, মোঃ মিজান সরদার, মোঃ আবু তালেব, টিপু হাওলাদার, আবুল কালাম আজাদ, তারিকুল ইসলাম বাবু, মোঃ সাইফুল ইসলাম মল্লিক, জামাল হোসেন ভুট্ট, শামসুজ্জামান হীরা, ইসলাম খলিফা, জাহিদুল ইসলাম বাচ্চু, মোঃ রিপন শেখ, শহিদুল ইসলাম ডালিম, মোঃ আল-আমিন শেখ, মোঃ লিটন খান, মনির হাওলাদার, মোঃ নাদিম ও নূর ইসলাম প্রমুখ।
নগর ছাত্রদল : রায় ঘোষণার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মহানগর ছাত্রদল। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন, আব্দুল্লাহ কিমিয়া সাদাত, মুজাহিদুল ইসলাম টনি, মল্লিক জাহিদুল ইসলাম, সত্যনন্দ দত্ত, শেখ বেল্লাল হোসেন, আল মামুন সরদার, জি এস রিপন, মোঃ সোহাগ আহমেদ, রশিউর রহমান রুবেল, শেখ মসফিকুর হাসান অভি, মামুনুর রহমান, উজ্জল হোসেন সুমন, আশিকুর রহমান অনি, ইশতিয়াক আহমেদ ইশতি, খান রাকিব হাসান প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক ও ছাত্রদল : রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক জেলা স্বেচ্ছসেবক ও ছাত্রদলের প্রতিবাদ মিছিলটি খুলনা প্রেসক্লাব থেকে শুরু হয়ে ফারাজীপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়েবুর রহমারে সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পি। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান রানা, আতাউর রহমান রুনু, আব্দুল মান্নান মিস্ত্রী, গোলাম মোস্তাফা তুহিন, আসলাম পারভেজ, রফিকুল ইসলাম বাবু, আনোয়ার হোসেন আনু, এড. অস্কেন্দার মির্জা, সাব্বির হোসেন রানা, রফিকুল ইসলাম, মোঃ মাসুদুজ্জামান, রেজাউল ইসলাম, আনিসুর রহমান রনি, শফিকুল ইসলাম বাচ্চু, রুবেল মীর, বাহউদ্দীন বিশ্বাস, রেজাউল ইসলাম খোকন, ব্রজেন ঢালী, মোঃ ফিরোজ, আবুর নাঈম বাপ্পি, হুমায়ুন কবির রুবেল, মাসুম বিল্লাহ, রাকিব মোল্লা, সাগর সিকদার, মোঃ রনি হোসেন, মোঃ বিপ্লব, লিটন মোল্লা প্রমুখ।
নগর যুবদল : বিক্ষোভ মিছিলের আয়োজন করে নগর যুবদল। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর মডার্ন ফার্নিচার মোড়ে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন মাহাবুব হাসান পিয়ারু। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ¬নাজমুল হুদা চৌধুরী সাগর, শফিকুল ইসলাম শাহিন, আব্দুল আজিজ সুমন, সাকির হোসেন, জাহাঙ্গী¬র হোসেন, ইফতেখার বাবু, জাকির ইকবাল বাপ্পী, জয়নাল আবেদীন সাগর, আসাদুজ্জামান আসাদ, মোঃ মঞ্জুরুল আলম সৌরভ, রফিকুল ইসলাম টিটু, মোঃ আলতাফ হোসেন, শফিকুল আনাম শরীফ, শরীফুল ইসলাম টিপু, গোলামুন নবী ডালু, গাজী সালাউদ্দিন, কামরুজ্জামান কামু, নাজমুল হাসান নাসিম, হারুনার রশিদ মাসুম, আমিন হোসেন মিঠুু, খান রাজিব আহমেদ, মোঃ হোসেন, শফিকুল ইসলাম শাহিন প্রমুখ

No comments