যৌথ সভায় নগর সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা
নগরীর চারটি থানার সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত করেছে নগর জাতীয় পার্টি। বিলুপ্ত ঘোষিত কমিটি হচ্ছে খালিশপুর, দৌলতপুর, আড়ংঘাটা ও খানজাহান আলী থানা। গতকাল বুধবার নগর জাপার সদস্য সচিব মোল্লা শওকাত হোসেন বাবুল স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে গতকাল বুধবার এই চার থানা কমিটির যৌথসভায় সংগঠন পরিপন্থী কর্মকান্ড ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে নগর জাপার সদস্য সচিব মোল্যা শওকাত হোসেন বাবুলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
নগর জাপার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগর জাপার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। অসাংগঠনিক কার্যকলাপ, গঠনতন্ত্রের পরিপন্থী কর্মকান্ড, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাংগঠনিক কর্মকাণ্ডে অবহেলা এবং অনীহাসহ নেতা-কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানার সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন নগর জাপার আহ্বায়ক এড. এস এম মঞ্জুর-উল-আলম।
অন্যদিকে গতকাল বুধবার সকাল ১০টায় জাপার খানজাহান আলী থানা কার্যালয়ের খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানার সমন্বয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠন পরিপন্থি কর্মকান্ড ও স্বেচ্ছাচারিতার কারণে নগর সদস্য সচিব মোল্যা শওকত হোসেন বাবুলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সাথে সভায় পার্টির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ চার থানার সকল ওয়ার্ড ও থানা কমিটি দ্রুত গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার আহ্বায়ক আশরাফুল ইসলাম সেলিম বলেন, ‘সংগঠন পরিপন্থি কাজ করার দায়ে নগর সদস্য সচিব মোল্লা শওকাত হোসেন বাবুলকে যৌথ সভার মাধ্যমে চার থানার নেতৃবৃন্দ অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এর আগেও ২ নভেম্বর একসভায় নগর সভাপতির উপস্থিতিতে তার প্রতি অনাস্থা প্রকাশ করা হয়।’
নগর জাপার সদস্য সচিব মোল্লা শওকত হোসেন বাবুল বলেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ থানা সম্মেলন করতে নির্দেশনা দেন। কিন্তু চার থানার নেতৃবৃন্দ সম্মেলন করতে অনীহা ও গড়িমসি করেন। তাই দলীয় স্বার্থে আমরা সম্মেলন প্রস্তুত কমিটি বিলুপ্ত করেছি।’ চার থানা কমিটির যৌথ সভায় তাকে অবাঞ্ছিত করার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।

No comments