ঋতুপর্ণার জন্মদিনে উপহার পেলেন শুভর ভক্তরা

ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। অনেক দিন থেকে পর্দায় দেখা মেলেনি তার। নতুন কোনো চমকের অপেক্ষায় পথ চেয়ে ছিলেন তার ভক্তরা। সেই চমক এসেই গেল। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিনে উপহার পেলেন আরিফিন শুভর ভক্তরা। ঋতুর জন্মদিনকে ঘিরেই প্রকাশিত হয়েছেন শুভর নতুন সিনেমার ফাস্ট লুক।। ‘আহা রে’ নামের এই ছবিটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা।
‘আহা রে’র পরিচালনা করছেন রঞ্জন ঘোষ। তিনি বললেন, ‘ঋতুদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ যে ফার্স্ট লুক প্রকাশ হল, এটা ঋতুদি খুব একটা জানত না। ফলে এটা আমাদের তরফে একটা উপহার বলতে পারেন।’
Shubho
‘আহা রে’ সিনেমাটি নিয়ে রঞ্জন জানান, আহার থেকে আহা রে। আবার আহা রে বলতে ইমোশনও বোঝায়। ঢাকার এক মুসলিম বাঙালি শেফ এবং কলকাতার এক বাঙালি হিন্দু হোম কুকের দেখা হওয়া নিয়ে এগিয়েছে এই ছবির গল্প।
পরিচালকের কথায়, ‘এই দু’জনই খেতে এবং রান্না করতে ভালবাসে। খাবার এবং রান্নার মধ্যে যে শিল্প আছে তার প্রতি এরা দু’জনেই কমিটেড। এটা প্রেমের গল্প তো বটেই, সঙ্গে স্ট্রাগল, রেসপন্সিবিলিটির কথাও বলা হচ্ছে। আসলে আমাদের প্রত্যেকের ধর্মের পরিচয়গুলো কতটা ব্যাকসিটে থাকা উটিত, এগুলো যে একেবারেই ম্যাটার করা উচিত নয়, সে নিয়েই গল্প।’
সব কিছু ঠিক থাকলে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত এই ছবি আগামী বছরের শুরুতে মুক্তি পাবে।

No comments

Powered by Blogger.