কেএমপি’র অভিযানে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ৫৪

খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পৃথক অভিযানে মাদক বিক্রেতাসহ ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন নিশ্চিত করেছেন। 
কেএমপি সূত্র জানায়, গত ৬ নভেম্বর সকাল থেকে ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মাদক মামলায় ১১ জন, কেএমপি অধ্যাদেশে ১১ জন, গ্রেফতারী পরোয়ানায় ১৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৪৫ গ্রাম গাঁজা, ২৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

No comments

Powered by Blogger.