খানজাহান আলী থানা জামায়াতের আমীরসহ গ্রেফতার ৪
খানজাহান আলী থানা জামায়াতের আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটুসহ জামায়াত ও বিএনপি’র চার নেতা-কর্মীকে পুলিশ নাশকতার মামলায় আটক করেছে।
পুলিশের বিশেষ অভিযানে গতকাল সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে ইস্টার্ণগেট গাবতলা নিজ বাসভবন থেকে খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটুকে গ্রেফতার করেছে। পুলিশ জানান আটককৃত জামায়াত নেতা টিটুকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। অপর আটককৃত খানজাহান আলী থানার শ্রমিক দল নেতা মোঃ শাহিন হোসেন (৩০) কে রবিবার রাত সোয়া ৯টায় পূর্ব সেনপাড়া এলাকা থেকে তার বাসা থেকে গ্রেফতার করা হয় এবং রাত ১০টায় মহেশ^রপাশার দিঘিরপাড় এলাকা থেকে থানা বিএনপি’র সদস্য মজিবর রহমান (৪৩) কে আটক করা হয়েছে। আটককৃত দু’জনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। দৌলতপুর থানা পুলিশ জানান রবিবার বিকালে জামায়াত নেতা তরিকুল ইসলাম স্বপনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

No comments