আ’লীগের উপদেষ্টা রশিদুল আলম সাহসিকতার সাথে সৎ উদ্দেশ্যে মানুষের কাছে ভোট চাইবেন

আ’লীগের  উপদেষ্টা মন্ডলীর সদস্য, মনোনয়ন বোর্ডের সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে জন্যে স্ব স্ব এলাকায় গিয়ে বঙ্গবন্ধুর নৌকার পক্ষে ভোট ক্যাম্পেইন ও প্রচারণা চালাতে হবে। দলের প্রার্থী যেই হোক বঙ্গবন্ধুর নৌকাই আমাদের প্রতীক ও প্রার্থী। এই উদ্দেশ্য নিয়েই যার যার এলাকায় প্রচারণা চালাতে হবে। কোন দ্বিধা, ভয় বা সংকোচ নয় ; বরং সাহসিকতার সাথে সৎ উদ্দেশ্যে মানুষের কাছে ভোট চাইবেন। শেখ হাসিনার জয় হবেই ইনশাল্লাহ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় খুলনা সার্কিট হাউজে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
এ সময় নগর আ’লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নগর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। এ সময় উপস্থিত ছিলেন নগর আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, ফেরদাউস হোসেন লাবু, মোঃ মোতালেব মিয়া, বিএম সজীব, এস এম হোসেনুজ্জামান হোসেন, জাকির হোসেন, মোঃ রাজুসহ মুক্তিযোদ্ধা, কৃষক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.