পূর্ব রূপসা বাজারের কাঁচামাল ওঠা নামায় নতুন ঘাট নির্মাণের উদ্যোগ

রূপসা নদীর পূর্ব পাড়ে ঐতিহ্যবাহী রূপসা বাজার ও বাগমারা বাজার ব্যবসায়ীদের পণ্য ওঠা-নামা করতে চরম সমস্যায় পড়তে হয়। ব্যবসায়ীদের এ দাবি পূরণে নতুন ঘাট নির্মাণের উদ্যোগ নিয়েছেন উপজেলা আ’লীগ নেতা সাবেক নৈহাটী ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল। গতকাল বুধবার দুপুরে তিনি স্থানটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন রূপসা উপজেলা সভাপতি এড. মোস্তাফিজুর রহমান মোশতাক, বাজার কমিটির সদস্য খায়রুল আলম খোকন, গোলাম রব্বানী, জালাল শেখ, কালাম মোল্যা, শাহাজান শেখ, ইব্রাহিম জমাদ্দার, আব্দুস সাত্তার, ফজলু হাওলাদার, জাপা নেতা গোলাম মওলা, মিজানুর রহমান, সুলতান মোল্লা, আল মাহমুদ প্রিন্স, বাবুল হাওলাদার, হায়দার আলী, ছাত্রনেতা ওয়ায়েসকুরুনী বাবু ও হুমায়ুন কবির, যুবলীগ নেতা আদম শেখ, আবু হুরায়, তানভীর রহমান টিপু, শেখ মামুন প্রমুখ । 

No comments

Powered by Blogger.