সুরখালিতে মহিলা মেম্বরের বিরুদ্ধে অভিযোগ
সুরখালি ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর স্বপ্নার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড ও নানা অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। গতকাল বটিয়াঘাটার গল্লামারীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনিরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি একের পর এক বিভিন্ন যুবক প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছেন। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন কুমারেশ মন্ডল, জহুরা খা, গোবিন্দ মন্ডল, মৃনাল, মিহির, আয়শা, সাজ্জাদ খা, মোতালেব প্রমুখ।
এ ব্যাপারে ৪নং সুরখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদী সরদার বলেন, মেম্বর স্বপ্নার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তিনি প্রজেক্ট নিয়ে কাজ না করেও টাকা আত্মসাৎ করছেন।
এ ব্যাপারে ৪নং সুরখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদী সরদার বলেন, মেম্বর স্বপ্নার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তিনি প্রজেক্ট নিয়ে কাজ না করেও টাকা আত্মসাৎ করছেন।

No comments