ব্লেড দিয়ে গলা কাটলেন ‘শাহরুখ ভক্ত’, ভিডিওসহ





বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্ত রয়েছে গোটা উপমহাদেশজুড়ে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মালিক হবার পর থেকে কলকাতায় তার ভক্তের সংখ্যা বেড়েছে। মুম্বাইতে ‘মন্নত’ বাড়ি করার পর ওই এলাকার সাধারণ মানুষ এখন শাহরুখ প্রেমিক।
গত শুক্রবার ছিল সেই প্রেমিকের জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে মুম্বাইয়ের বাড়িতেই ছিলেন শাহরুখ। তাই তাকে দেখার সুযোগটি হাতছাড়া করতে চায়নি কেউই।
কিন্তু শুক্রবার পেরিয়ে শনিবারও শাহরুখের বাড়ির সামনে ভক্তের সংখ্যা এতই বাড়তে থাকে যে তা সামাল দিতে হয় পুলিশকে। বলিউড বাদশাহকে বাড়ির ভেতরে ঢোকার জন্য যায়গা করে দেয় পুলিশ। উপস্থিত বহু ভক্ত সেদিন শাহরুখকে দেখার ইচ্ছা পূরণ করতে পারেনি। ফলে হাতশ হয় তারা। কিন্তু সেই হতাশার মাত্রা কতটা গভীর তা দেখা গেছে সেলিম নামের এক ভক্তের কাণ্ডে।
প্রিয় নায়ককে হাতের কাছে পেয়েও দেখতে না পারার হতাশায় নিজের গলায় ব্লেড চালান সেলিম। এতে সে মারাত্বক আহত হয়। সেলিমের কাণ্ড দেখে ছুটে আসেন পুলিশ সদস্যরা। ওই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

No comments

Powered by Blogger.