জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের অধীনে সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আগামীতেও জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে।
১৪ দলের বৈঠকের সূচনা বক্তব্যে রোববার গণভবনে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভোট গণতান্ত্রিক অধিকার। ভোট নিরপেক্ষ হবে এতে কোনো সংশয় নেই। জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গ্রাম পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেয়া হয়েছে, দেশের মানুষ ভোট দিলে দেশকে আরও উন্নত করতে পারব, আশা করি উন্নয়ন অব্যাহত রাখতে মানুষ আমাদের ভোট দেবে।

No comments

Powered by Blogger.