আবারও আ’লীগকে বিজয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সচিব ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শে উজ্জীবিত এবং আহ্বানে সাড়া দিয়ে আপনারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। স্বাধীনতার সেই চেতনাকে সমুন্নত রাখতে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী আ’লীগ সভাপতি, দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও দলকে বিজয়ীর জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। 
তিনি মঙ্গলবার বেলা ১১টায় নগরীর ইউনাইটেড ক্লাব চত্বরে অনুষ্ঠিত খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা ও মহানগরের মুক্তিযোদ্ধা সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
নগর আ’লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কে এম ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন মোল্লা ও বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ বালা। অন্যান্যের মধ্যে জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বাগেরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, নগর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মীর মোস্তাক আহমেদ রবি এমপি, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিটের কমান্ডার সরদার মাহবুবার রহমান, নড়াইল জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার এস এ মতিন, বাগেরহাটের মোঃ মোজাফফর আহমেদ, কুস্টিয়া ইউনিটের ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম, মেহেরপুর ইউনিটের ডেপুটি কামন্ডার আলতাফ হোসেন, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের কমান্ডার আবু হোসেন, মাগুরা জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার এস এম আব্দুর রহমান, যশোর জেলা ইউনিটের কমান্ডার রাজেক আহমেদ, ঝিনাইদহ জেলা ইউনিটের কামান্ডার মকবুল হোসেন, কুষ্টিয়া আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মানিক ঘোষ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিট কমান্ডার কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবীর ও খুলনা নগর আ’লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান মোঃ মফিদুল ইসলাম টুটুল। 
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

No comments

Powered by Blogger.