ডুমুরিয়ায় ছাত্রলীগ নেতা ও দুই বৃদ্ধকে পিটিয়ে জখম ঘটনায় মামলা

ছাত্রলীগ নেতা ও দুই বৃদ্ধকে পিটিয়ে জখমের ঘটনায় গত সোমবার রাতে মামলা রেকর্ড করেছে ডুমুরিয়া থানা পুলিশ। বৃদ্ধ মোঃ আফসার আলী শেখের ছেলে এস এম আনিচুর জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন (নং-৪, তাং-০৫/১১/২০১৮)।
আসামিরা হলেন ইমদাদুল শেখ (৩৮), জলিল শেখ (৫০), মাহাবুবুর শেখ মাহাজন (৪৫), এলাহী শেখ (৪০), রেজাউল শেখ (৩৬), ইস্রারাফিল শেখ (২৫), মিঠুন শেখ (২৯), মুস্তাকিম শেখ (২৪), শহিদুল শেখ (৪০) সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ আফসার আলী শেখের (৬৫) সাথে প্রতিবেশী জলিল শেখ ও এমদাদুল শেখের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও জলিল শেখ ও এমদাদুল শেখ তা মানেননি। সর্বশেষ উভয়পক্ষ আলোচনার ভিত্তিতে গত শনিবার দুপুরে পুনরায় জমি মাপার সিদ্ধান্ত নেওয়া হয়।  বিকেলে জমি পরিমাপ শুরু হয়। কিন্তু সিদ্ধান্ত জলিল শেখ ও এমদাদুল শেখের বিপক্ষে যাওয়ায় তারা উত্তেজিত হয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ আফসার আলী শেখকে মারপিট শুরু করে প্রতিপক্ষরা। তাকে বাঁচাতে গেলে আফসার শেখের নাতি ও ছাত্রলীগ নেতা এস এম মাজেদুল ইসলাম ও ইন্তাজ শেখকেও বেধড়ক মারপিট করে। বৃদ্ধ আফসার আলী ঘটনাস্থলেই জ্ঞান হারান এবং ইন্তাজ শেখের হাত ভেঙে যায়। এছাড়াও গুরুতর আহত হয় মাজেদুল। পরবর্তীতে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

No comments

Powered by Blogger.