নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

নগরীর ছোট বয়রা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলেন খালিশপুর প্লাটিনাম কাস্টম কলোনীর মোঃ কবির হোসেনের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২০)।  
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক জানান, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ছোট বয়রা এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ আলী হোসেন সড়কস্থ বিসমিল্লাহ প্লাস্টিকের দোকানের সামনে ৪০ পিস ইয়াবাসহ রাকিবুলকে গ্রেফতার করা হয়।

No comments

Powered by Blogger.