হেরোইনসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

রূপসা থানাধীন উত্তর জাবুসা গ্রাম থেকে র‌্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে হেরোইনসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬’র উপ-অধিনায়ক মেজর মোঃ শামীম সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।  গ্রেফতারকৃতরা হলো সদর থানাধীন রূপসাঘাট আবুবকর মসজিদের পাশের বাসিন্দা-মোঃ মিন্টু শেখের স্ত্রী শিল্পী বেগম (৪২), ও মৃত শমসের আলীর ছেলে মোঃ সোহরাব হোসেন (৪৫)।  
মেজর মোঃ শামীম জানান, স্কোয়াড কমান্ডার সহ র‌্যাবের স্পেশাল কোম্পানির অভিযানিক দল ১২ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments

Powered by Blogger.