বিপ্লব ও সংহতি দিবস আজ

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এ দিনে সিপাহী জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে দেশের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বন্দী দশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জিয়াউর রহমান। গ্রহণ করেন রাষ্ট্রক্ষমতা। দেশে ও জনমনে স্বস্তি ফিরে আসে। ফিরে আসে গণতন্ত্র। মত প্রকাশের স্বাধীনতা। রাজনীতি করার অধিকার। সে সময় থেকে দিবসটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হচ্ছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর প্রতিষ্ঠিত বিএনপি প্রতি বছর দিবসটি পালন করে।
কর্মসূচি : দিবস উপলক্ষে নগর বিএনপি কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। বিএনপি’র সকল ওয়ার্ড, থানা, ইউনিয়ন এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে যথাসময়ে কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি।

No comments

Powered by Blogger.