মাদক মামলায় এক আসামির ৮ বছরের সশ্রম কারাদণ্ড
খুলনা থানার মাদক মামলার এক আসামিকে ৮ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫ মাস সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নগরীর টিবি বাউন্ডারী রোডস্থ শুকনগর গলির ভাড়াটিয়া মোঃ কাইয়ুম তরফদারের ছেলে মোঃ ইসমাইল তরফদার ওরফে বাবু (২৫)। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি বাবু পলাতক ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মোঃ হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, এ বছরের ১ ফেব্র“য়ারি রাত পৌনে ১২টার দিকে টিবি বাউন্ডারী রোডে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় শুকনগর গলির নুরুল আমিনের বাড়ির সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ বাবুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মোঃ আব্দুল হান্নান বাদী হয়ে বাবুর বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন (নং-০২)। এ বছরের ২৮ ফেব্র“য়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তপন কুমার দত্ত আদালতে বাবুকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড. বিরেন্দ্র নাথ সাহা ও এপিপি এড. মোঃ কামরুল হোসেন জোয়ার্দ্দার।

No comments