যশোর ডিবি পুলিশের হাতে ফেন্সিডিলসহ আটক ২
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গতকাল সোমবার সকালে শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দু’যুবককে আটক করেছে। এরা হচ্ছে, শার্শা উপজেলার অগ্রভূলট গ্রামের মৃত খোদা বক্সের ছেলে শাফিয়ানা সরদার ও একই এলাকার রবিউল সরদারের ছেলে হোসেন আলী। এ সময় তাদের সহযোগী আরো দু’জন পালিয়ে যায়। তারা হচ্ছে, যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলার কেরামত আলীর ছেলে মিজানুর রহমান টুটুল ও তার সহোদর আছানুর রহমান মুকুল। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে গোপন সূত্রে খবর পাই যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকার মিজানুর রহমানের বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ২টার দিকে ডিবি পুলিশ উক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা শফিয়ানা সরদার ও হোসেন আলীকে আটক করে। বাকী দুই সহোদর পালিয়ে যায়। পরে আটককৃতদের কাছ হতে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

No comments