যশোর দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
দুই তরুণ লম্পট দ্বিতীয় শ্রেণীর ছাত্রী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছে, সদর উপজেলার রুপদিয়া শাখারীগাতী গ্রামের কামরুলের ছেলে রানা ও একই গ্রামের সবুর আলীর ছেলে নাহিদ।
পুলিশ ও গ্রামবাসী জানায়, ওই গ্রামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী (সাড়ে ৯ বছর) স্কুলে আসা যাওয়ার পথে রানা ও নাহিদ উত্ত্যক্ত করতো। এ ঘটনা শিশুটি তার পিতাকে জানালে পিতা ওই তরুণদ্বয়ের অভিভাবকের কাছে অভিযোগ জানায়। এরপর গত ২ নভেম্বর শিশুটিকে ধরে উক্ত দুই তরুণ লম্পট বুড়ির মাঠের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি শিশু তার পিতাকে জানায়। শিশু পিতা এলাকার লোকজনকে বিষয়টি জানালে তারা মীমাংসার কথা বলেও এক সময় নিশ্চুপ হয়ে যায়। ফলে উপায়ন্তর না পেয়ে গতকাল সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় শিশুকে নিয়ে অসহায় পিতা অভিযোগ দায়ের করেন।

No comments