শ্যামা পূজা আজ

আজ মঙ্গলবার শ্রীশ্রী শ্যামা পূজা। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর ৫ দিন পর পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা এবং পরবর্তী অমাবশ্যা তিথিতে অর্থাৎ ১৫ দিন পর আজ মঙ্গলবার মহানগরীসহ সারাদেশব্যাপী এ পূজা উদ্যাপিত হবে। এ উপলক্ষে গতকাল সোমবার চর্তুদশীতে নগরীতে দ্বিপাবলী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দ্বিপাবলী অনুষ্ঠান পালন করে। নগরীর বিভিন্ন মন্দিরে আলোক সজ্জাসহ পূজার আয়োজনে ব্যস্ত থাকে পূজা কমিটির নেতৃবৃন্দ। 
সনাতন ধর্মমতে ভগবান শ্রীকৃষ্ণ দু®কৃতিকারীদের দমন ও ধর্মকে প্রতিষ্ঠা করতে বার বার তিনি এ পৃথিবীতে এসেছেন। অশুভ শক্তির বিন্যাস এবং ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। দেবীকালী ভগবান শ্রীকৃষ্ণের বহিরাঙ্গন শক্তি। পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই ভাইয়ের অত্যাচারে মত্তবাসী ও স্বর্গের দেবতারা যখন জর্জরিত তখন দুর্গতিনাশিনী মা চন্ডিরূপে মত্তে আবির্ভূত হয়ে অসুদের বিন্যাস এবং ধর্মকে প্রতিষ্ঠা করেন। রণভূমিতে মা চন্ডি অসুরদের মাথা দ্বারা মুন্ডুমালা ও হস্ত দ্বারা কোমরে বেড়ী তৈরি করেন। মাতা উন্মাদ হয়ে যান। তখন শিব সৃষ্টিকে রক্ষা করতে নানা বাদ্যযন্ত্র বাজিয়েও দেবীকে শান্ত করতে পারেননি। তখন তিনি রণভূমিতে শয়ন করেন। দেবী চন্ডি শত্র“ ভেবে শিবকে পা দিয়ে মাড়িয়ে মুখের দিকে তাকিয়ে দেখতে পান তিনি তাঁর স্বামী শিবকে মাড়িয়েছেন। এ সময় দেবী স্বাভাবিক জ্ঞানে ফিরে আসেন। এই মূর্তিতে মত্তবাসী শ্যামা পূজা করে থাকেন। 
নগরীর মন্দিরগুলো ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ পূজা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আজ সন্ধ্যায় প্রতিটি মন্দিরে দেবীর মূর্তি ও ঘট স্থাপন। রাতে অমাবশ্যা শুরু হলে পূজা এবং পূজাঅন্তে আরতী প্রদান ও প্রসাদ বিতরণ। আগামীকাল বুধবার প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শেষ হবে এ অনুষ্ঠান। 
রূপসা শ্মশানকালী মন্দিরে শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেছে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আজ সন্ধ্যা ৭টায় প্রদীপ প্রজ্বলন, সাড়ে ৭টায় মৃতব্যক্তির চিতায় মাল্যদান, রাত ৮টায় মরণোত্তর সকল বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা। রাত সাড়ে ৮টায় শ্যামা সঙ্গীত পরিবেশন। রাত ৯টায় মায়ের পূজা ও পূজাঅন্তে প্রসাদ বিতরণ। রূপসা মহাশ্মশান কালী মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রতন দেবনাথ সকল সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

No comments

Powered by Blogger.