খুলনায় আদালতের পিয়ন ইয়াবাসহ গ্রেফতার

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক মোঃ জালাল আহম্মেদ (৩১) কে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জালাল সোনাডাঙ্গা আবাসিকের ৩য় ফেজের রোড নং-২, বাড়ি নং-১৮ এর বাসিন্দা এবং নড়াইল জেলার লোহাগড়া থানার করফা চরপাড়া গ্রামের মোঃ নাসির উদ্দিন আহম্মেদের ছেলে। 
গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ আবু জাফর গ্রেফতারকৃত আসামি মোঃ জালাল আহম্মেদকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালতের বিচারক মহানগর হাকিম তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেছেন।   
মামলার বিবরণে জানা যায়, ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন মেসার্স গোলাম হোসেন তেলের পাম্পের পাশে পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় জিহাদ টি স্টোরের সামনে থেকে ৮ পিস ইয়াবাসহ জালালকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের এসআই অলকেশ চন্দ্র তরফদার বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং- ৪৭।

No comments

Powered by Blogger.