জেএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ৪ হাজার ৮শ’ ৬০ শিক্ষার্থী অনুপস্থিত

শান্তিপূর্ণ পরিবেশে যশোর শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষায় ৪ হাজার ৮শ’ ৬০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ দিনের বাংলা পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ১৪ হাজার ৪২৮ জন। এর মধ্যে অংশ নিয়েছিল ২ লাখ ৯ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ না নেয়া মধ্যে খুলনায় ৬৯১ জন, বাগেরহাটে ৩২৪, সাতক্ষীরায় ৫২৭, কুষ্টিয়ায় ৭০৩, চুয়াডাঙ্গায় ৩৭৯, মেহেরপুরে ২৯৯, যশোরে ৮১৫, ঝিনাইদহে ৫৮৪, মাগুরায় ২৫৯ ও নড়াইলে ২৭৯ জন শিক্ষার্থী রয়েছে।

No comments

Powered by Blogger.