খুলনায় জেএসসি জেডিসি ও ভোকেশনালে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ১৯৩ জন

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খুলনায় কোমলমতি শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও এসএসসি ভোকেশনাল (নবম) পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। প্রথম দিনে জেএসসি’র বাংলা এবং জেডিসি’র কুরআন মাজীদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
খুলনা জেলা প্রশাসন (শিক্ষা ও কল্যাণ শাখা) সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার এ পাবলিক পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১ হাজার ১৯৩ জন। এ বছর জেএসসি, জেডিসি ও ভোকেশনালে ৩৮ হাজার ৬৬ জনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে ৩৬ হাজার ৮৭৩ জন। এর মধ্যে জেএসসিতে ৬৯১ জন, জেডিসিতে ৩৪৮ জন ও এসএসসি ভোকেশনালে ১৫৪ জন অনুপস্থিত ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি। এদিকে পরীক্ষা কেন্দ্রে কেএমপি’র নিষেধাজ্ঞা বলবৎ ছিলো। এছাড়া উপজেলা পর্যায়ের প্রত্যেকটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করেন।

No comments

Powered by Blogger.