আবার নির্বাচিত হলে খুলনা-৪ হবে দেশের সংসদীয় মডেল এলাকা

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন ‘আমি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি মাত্র দুই মাস। এর মধ্যে আমি এলাকার মানুষের গভীর ভালোবাসায় সিক্ত হয়েছি। আগামী নির্বাচনকে সহজ ভাবে নিবেন না। আগামী নির্বাচন হলো উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা, ক্ষমতায় যাওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখার নির্বাচন। আগামী নির্বাচনে আবার নির্বাচিত হলে খুলনা-৪ আসনটি হবে দেশের সংসদীয় মডেল এলাকা। 
গতকাল বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলায় বিভিন্œ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি দিঘলিয়ার আয়তুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শেখ হাসিনা ভবন উদ্বোধন করেন। এরপরে দিঘলিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা যাদুঘর ও গ্রন্থাগার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি উপজেলা নির্বাহী অফিসার শম্পা কুন্ডুর সভাপতিত্বে দিঘলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাথে মতবিনিময় করেন। এ অনুষ্ঠানে তিনি কমপ্লেক্সের বকেয়া পাঁচ লাখ ৩০ হাজার টাকা ব্যক্তিগত তহবিল থেকে প্রদানের ঘোষণা দেন। পরে একই স্থানে সেনহাটী ইউনিয়ন ও চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়নের উদ্যোগে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম খান। অনুষ্ঠান শেষে তিনি সকলকে নিয়ে শহিদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পরে তিনি স্টার জুট মিলের শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা ও এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আজগর আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ইখতিয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

No comments

Powered by Blogger.